আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ad728

বিএনপি নেতা আব্দুল ওয়াদুদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বিএনপি নেতা আব্দুল ওয়াদুদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা ও মহাদান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল ওয়াদুদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ রা সেপ্টেম্বর) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
বুধবার (২ আগস্ট )রাত ১১ টায় উপজেলার মহাদান ইউনিয়নের তরবারি আব্দুস সামাদ মেম্বার এর রাইস মিলের সংলগ্ন এলাকায় বাড়িঘর ফেরার পথে মধ্যে পথিমধ্যে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা অতর্কিত বর্বরোচিত হামলা চালায়।  

বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা জহরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল আমিন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আল আসাদ, যুবদল নেতা শেখ ফরিদ, রিপন মিয়া ও সেকান্দার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, আব্দুল ওয়াদুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় স্থানীয় নেতাকর্মীরা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300