আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু
ad728

ওসমানীনগরে দুই যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবককে সংবর্ধনা

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ওসমানীনগরে দুই যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবককে সংবর্ধনা

ওসমানীনগর উপজেলা প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্যপ্রবাসী দুই সমাজসেবক হাজেরা আলী পান্না ও দিলন মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয়ে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথি হাজেরা আলী পান্না যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আলী চ্যারিটি ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য। তাঁর সহোদর দিলন মিয়াকেও অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়।
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য শাহাব উদ্দিন শাহিন, আব্দুর রকিব আনু, মাছুম আহমদ, জুয়েল মিয়া, অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফজলু মিয়া এবং মানবাধিকার কর্মী পারভেজ মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখলু মিয়া, রাজন আহমদ, নয়ন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আলী চ্যারিটি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, বিয়ে এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করেছে। প্রবাসে অবস্থান করেও হাজেরা আলী পান্না ও দিলন মিয়া দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁদের মানবসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উমরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. জুনাব আলী। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300