আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মকবুল হোসেন, 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহে‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা আজ ২৭জুলাই সোমবার অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ব্রাক ময়মনসিংহের জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম এবং এমআরএসসি প্রোগ্রাম অফিসার মোঃ নাসিম উদ্দীন।

 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাক আরএইউ এর বিভাগীয় ব্যবস্থাপক অনিক আহমেদ অপু। 

কর্মশালার মূল উদ্দেশ্য বিদেশ-ফেরত প্রবাসীদের সমাজে ও কর্মক্ষেত্রে নতুন করে পুনর্বাসন করা যা নিশ্চিত করতে কাজ করছে 'প্রত্যাশা-২' প্রকল্প। ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত মানুষ যারা ২০২০ সালের পর দেশে ফিরেছেন, তারা এর সেবা পাবেন। কর্মশালায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বৈধ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশগমন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিদেশ থেকে ফিরে আসা অভিবাসীদের সমাজ ও কর্মক্ষেত্রে পুনরেকত্রীকরণ এবং পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
এ সময় জেলা প্রশাসক বলেন, বিদেশ-ফেরত নাগরিকদের সমাজে পুনঃএকীভূত করা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।  
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300