আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ad728

কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু


কক্সবাজার থেকে আলআমিন 
জেলা প্রতিনিধি :
লাইসেন্স থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে কক্সবাজার টমটম চালক, মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির ব্যানারে শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে ২ দিনের অনশন কর্মসূচি শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে পৌরসভার সামনে জড়ো হয়ে ব্যানার-পোস্টার নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। "অনশন কর্মসূচি" লেখা ব্যানারে তারা ৪ দফা দাবি তুলে ধরেন।

আন্দোলনকারীদের ৪ দফা দাবি
1. কক্সবাজার পৌরসভার ২১০ জন প্রকৃত টমটম গাড়ির মালিককে লাইসেন্স অগ্রাধিকারে প্রদান করতে হবে। 
2. লাইসেন্সবিহীন ব্যক্তির হাতে টমটম গাড়ির লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে। 
3. ১,০০০ লাইসেন্সের অনুমোদিত তালিকায় প্রকৃত মালিকদের নাম থাকা সত্ত্বেও রোড পারমিট ও স্টিকার না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। 
4. টমটম গাড়ির মালিক, চালক ও শ্রমিকদের জীবিকা ও কর্মসংস্থান রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সমিতির নেতারা জানান, আগস্ট ২০২৪ থেকে তারা আন্দোলন করে আসছেন। বিগত দুই বছর ধরে প্রকৃত টমটম গাড়ির চালক, মালিক ও শ্রমিকরা লাইসেন্স বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অনশন কর্মসূচি আগামীকাল রবিবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300