নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইল জেলার কালিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ১১ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় কালিয়া পৌর কমিউনিটি সেন্টারের মাঠ থেকে একটি বিশাল আকারের বিভিন্ন প্লেকার্ড ফেস্টোন সহ আনন্দ মিছিল বের হয় মিছিলটি কালিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়া উপজেলা মার্কাস মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু কালিয়া পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সরদার আর্মিষ্টং সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রুবেল, শেখ মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স,ম রাকিবুজ্জামান পাপ্পু দলের সভানেত্রী সুলতানা জামান জোছনা বেগম, রিনা পারভীন, ইরানি বেগম, ফিরোজা খান ফুল,সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আগত কয়েক শত নারী নেতা কর্মী।
মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু তিনি বলেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে মহিলা দলের কর্মীরা যেভাবে নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের ভোট প্রার্থনায় নিজেদের নিয়োজিত করে ছিলেন আশা করি আগামীতেও তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে তিনি আরো বলেন আমি আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় কালিয়ায় আজকের মত এত নারী নেতৃত্বের উপস্থিতি কখনো হয়েছে বলে আমার মনে হয় না , উপস্থিত সকলের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
০১৭১২৫৫০১৬৭
এ জাতীয় আরো খবর..