আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

ওসমানীনগরে মেছো বাঘ আটক, বন বিভাগের কাছে হস্তান্তর

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ওসমানীনগরে মেছো বাঘ আটক, বন বিভাগের কাছে হস্তান্তর


হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর :
সিলেটের ওসমানীনগর উপজেলার ৩ নম্বর পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামে একটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী। পরে আটক বাঘটিকে সিলেট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় হাজিপুর গ্রামের কাশেম মিয়ার বাড়ির খামারে দীর্ঘদিন ধরে একটি মেছো বাঘ এসে মোরগ ধরে নিয়ে খেয়ে আসছিল। এতে খামারের মোরগ নিয়ে বিপাকে পড়েন কাশেম মিয়া। পরে বাঘটিকে ধরতে তিনি লোহার খাঁচা তৈরি করে গত ১৮ আগস্ট খামারের পাশে ফাঁদ পেতে রাখেন। ১৯ আগস্ট ভোরে ফাঁদে একটি মেছো বাঘ আটকা পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে উদ্ধার করেন। পরে সিলেট বন বিভাগের কর্মকর্তা সেরজামান মিয়ার কাছে বাঘটিকে হস্তান্তর করেন এলাকাবাসী।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এ ধরনের আরও মেছো বাঘ রয়েছে বলে তাদের ধারণা। এসব বাঘের আতঙ্কে অনেকেই মোরগ, হাঁস ও ছাগল পালন করতে ভয় পাচ্ছেন। রাতের বেলা বাড়ির আশপাশে মেছো বাঘের বিচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি লোকালয়ে বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300