আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
ad728

কটিয়াদী পৌর নির্বাচন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা ‘সৈয়দ সামসুল আরেফিন তারা

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কটিয়াদী পৌর নির্বাচন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা ‘সৈয়দ সামসুল আরেফিন তারা 

এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
আসন্ন কটিয়াদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে আলোচনা এখন তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা সমীকরণের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে সৈয়দ শামসুল আরেফিন (তারা)-এর নাম। তিনি ইতিমধ্যেই প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার এক কৃতি সন্তান সৈয়দ শামসুল আরেফিন তারা। রাজপথ থেকে উঠে আসা সাবেক এই তুখোড় ছাত্রনেতা বর্তমানে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন অকুতোভয় লড়াকু সৈনিক হিসেবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের নানা প্রতিকূল ও সুখে-দুঃখে নেতা-কর্মীদের পাশে থেকে অবিচলভাবে সংগ্রাম করে গেছেন তিনি। দলের জন্য ত্যাগ স্বীকার করা এই নেতা উপজেলার একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবেও সুপরিচিত। দলমত, ধর্মবর্ণ বা বিশেষ কোনো গোত্রের ভেদাভেদ ভুলে তিনি সবসময় কটিয়াদীর সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করার এক অনন্য মানবিক গুণ রয়েছে তার মাঝে।
সাধারণ ভোটার এবং স্থানীয় নেতা-কর্মীদের মতে, সৈয়দ শামসুল আরেফিন তারা একজন অত্যন্ত কর্মীবান্ধব ও জনবান্ধব অভিভাবক। বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে আসছেন। জনগণের প্রতি এই নিবেদিতপ্রাণ নেতা আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হলে কটিয়াদী পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আদর্শ ও বৈষম্যহীন পৌরসভা গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300