আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার সিলেটের সমাবেশের দিনেই ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক
ad728

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

মকবুল হোসেন, 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। 
আজ ১৩ জুলাই সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার সভায় সভাপতিত্ব করেন । 
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শামছুন নাহারের সঞ্চালনায় এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজাদ জাহান উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের আওতাধীন চার জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা, এলজিআরডি, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি সম্প্রসারণ, প্রাণিসম্পদ, সমবায়, যুব উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বিআরডিবি, মহিলা বিষয়ক অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দপ্তরপ্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বিভাগীয় সমাজসেবা কার্যালয় হতে বয়স্ক ভাতা; বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা; প্রতিবন্ধী ভাতা; হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা; প্রতিবন্ধী, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা উপবৃত্তি; জটিল রোগ যেমন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা সহায়তা ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এছাড়াও এলজিআরডির অধীনে সড়ক রক্ষণাবেক্ষণ (দারিদ্র বিমোচন) কর্মসূচির মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ১৭৭ জন নারী কর্মীকে সহায়তা করা হয়েছে। এছাড়াও অন্যান্য দপ্তরের আওতাধীন নিজ নিজ অধিক্ষেত্রে সরকারের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করছে।
সভাপতি বলেন, আমাদের দেশে গরিব অসহায় লোকের অভাব নেই। প্রকৃত অভাবী লোকদেরকে সরকারের বরাদ্দকৃত অর্থ প্রদান করুন, কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল যেন না থাকে। প্রতিদিন অনেক লোক বিভাগীয় দপ্তরে আসেন সাহায্যের দাবি নিয়ে, তাদেরকে সহায়তা করুন। অনেকগুলো দরিদ্র মানুষকে অল্প অল্প করে অর্থ প্রদান না করে, কিছু মানুষকে বড় পরিসরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। এতে সে এবং তার পরিবার পুরোপুরি উপকৃত হবে। এছাড়াও তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পুনর্বাসন করুন। সরকার বরাদ্দ দিচ্ছে দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করার জন্য, প্রকৃত উপকারভোগীদের মাঝে এর সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300