আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

রুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: রুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন
সভাপতি সঞ্জিত পাল, সাধারণ সম্পাদক সাংবাদিক সুবল চন্দ্র দাস
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) পশ্চিম বুরুঙ্গায় সঞ্জিত পালের বাড়িতে বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সঞ্জিত পালের সভাপতিত্বে এবং সাংবাদিক সুবল চন্দ্র দাস ও সুমন আচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি সত্যেন্দ্র কুমার দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, সহ-সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক শংকর সেন, গণসংযোগ সম্পাদক নেপুর গুণ, সহ-পূজা সম্পাদক রবিন দেব (পিংকু) এবং কার্যকরী কমিটির সিনিয়র সদস্য বিষ্ণুপদ দাস।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুমন আচার্য। পরে বক্তব্য দেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য বিভু ভূষণ দেব, প্রাণেশ চন্দ্র দে (শিক্ষক), মানিক লাল দেব, সাবেক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান সদস্য দীপঙ্কর দেব শিবু, শশী মোহন সরকার, গোয়ালাবাজার কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নিধিরঞ্জন দেবনাথ, সাদিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার দাস, সুরঞ্জিত ব্যানার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অশোক কুমার দেব, পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিজিত দেবসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন দীপু গুণ, রতন আচার্য, স্বপন দেব, উজ্জ্বল কর, রিংকু আচার্য, পবিত্র মালাকার, পিরন মালাকার, রতন বিশ্বাস, অরুণ সরকার, রঞ্জিত সরকার, লিটন কর, শ্যামল পাল, নিবারণ নম, পরিমল মালাকার, প্রমোদ মালাকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৪নং বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। এতে সঞ্জিত পালকে সভাপতি, ওসমানীনগর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সুবল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক, রতন আচার্যকে সাংগঠনিক সম্পাদক এবং স্বপন দেবকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, সঞ্জিত পাল ও সাংবাদিক সুবল চন্দ্র দাসের নেতৃত্বে বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখে বুরুঙ্গা ইউনিয়নে পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300