আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার সিলেটের সমাবেশের দিনেই ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
ad728

গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত 


মকবুল হোসেন,
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা কমিটির সিপিবি, ছাত্র ইউনিয়ন ও ক্ষেত মুজুর সমিতির সাবেক সভাপতি,গফরগাঁও উপজেলার তেতুলিয়া উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক, গফরগাঁও প্রেস ক্লাব এর সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক, অন্যতম মানবাধিকার কর্মী, কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৫ জুলাই শনিবার বিকাল ৫ টায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত সভায় সভাপতিত্ব করেন কমরেড সাইদুল ইসলাম ও এইচ এম ইয়াসিনুল আরাফাত অনুষ্ঠান সঞ্চালনা করেন। 
 বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা: কে এম এহছান, আব্দুর রহমান ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক নূর আবেদীন বাবুল , মাওলানা শামসুল হুদা পাঁচবাগী( র:) স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আ: খালেক , সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাদেকুর রহমান শামীম, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সাধারন সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন , বাবার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কমরেড আজিম উদ্দীন মাস্টারের ছেলে এখলাছ উদ্দীন আহমদ। 
আলোচকগন কমরেড আজিম উদ্দীন মাস্টারের কর্মময় জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি জীবনব্যাপী আদর্শের প্রতি অবিচল থেকে সমাজ ও রাজনীতিতে অবদান রেখে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণ - নিপীড়ন মুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের কাজ করে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300