আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার সিলেটের সমাবেশের দিনেই ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
ad728

ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সরিষাবাড়ী শাখার ইনচার্জ রমজান আলী (রিপন মেলেটারি অবসর)-কে নিয়ে গত বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি বিভ্রান্তিকর পোস্টের বিষয়ে তিনি ভিডিও বার্তার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন।

বক্তব্যে রমজান আলী জানান, আমি ১৪ বছর যাবত সুনামের সাথে বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। গত বুধবার (২২ জুলাই) রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। এ সময় তদন্ত কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন ও সহযোগিতার জন্য বাংলাদেশ পুলিশ, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসীর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার এবং অন্যান্যদের জবানবন্দি গ্রহণ করে এবং তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের আদেশে তিনি মুক্তি লাভ করেন।
তিনি তার কর্মস্থলের কর্তৃপক্ষ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন বিভ্রান্তিকর তথ্য বা গুজবের ভিত্তিতে তার সম্পর্কে ভুল ধারণা পোষণ না করেন। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি তার পেশাগত সুনাম, ব্যক্তিগত ও পারিবারিক সম্মান এবং শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপনের স্বার্থে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর, মানহানিকর বা কষ্টদায়ক মন্তব্য থেকে বিরত থাকা উচিত। সত্য ও দায়িত্বশীল তথ্য প্রচারের মাধ্যমে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300