আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার সিলেটের সমাবেশের দিনেই ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক
ad728

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন 
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী 


কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধ;
২০২৬ সালের জুন,জুলাই মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এবং ভালো ও সাহসিকতাপূর্ন কাজের স্বীকৃতি স্বরূপ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির খেতাব জয়ের সম্মাননা পেয়েছেন।

২৭ জুলাই, ২০২৬ খ্রিঃ,সোমবার,দুপুরে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের রেঞ্জ ডিআইজি ( এডিশনাল আইজিপি) জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মহোদয়ের কাছ থেকে ওসি মোহাম্মদ আলী সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহন করেন। 

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি এডমিন, এডিশনাল ডিআইজি ক্রাইম, এডিশনাল ডিআইজি ইনটেলিজেন্স, জেলা পুলিশ সুপার এডমিন, পুলিশ সুপার ক্রাইম, পুলিশ সুপার ইনটেলিজেন্স, অতিরিক্ত পুলিশ সুপার,অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সম্মাননা গ্রহনের পর কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী তাঁর কৃতিত্বের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, কক্সবাজার সদর মডেল থানায় কর্মরত সকল সহকর্মী পুলিশ সদস্য,কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দের প্রতি।
ওসি মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম বিভাগের এই সম্মাননা প্রাপ্তিতে আমি পরমকরুনাময় আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি।
আজকের এই সন্মাননা আমার পেশাগত কর্মজীবনের একটাই ব্রত, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে এবং এই সমাজটাকে মাদক মুক্ত করতে হবে।
প্রসঙ্গতঃ সৎ ও নিষ্ঠাবান পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ আলী কর্মজীবনে পেশাদারিত্ব বজায় রেখে সততার দায়িত্ব পালন করে কক্সবাজার জেলা পুলিশে ১৪ বার শ্রেষ্ঠ ওসির খেতাব জয়ের রেকর্ড গড়েছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300