আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায়
ad728

দখলমুক্ত হলো ৫ একর বনভূমি, পুনরায় শুরু হয়েছে বৃক্ষরোপণ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

দখলমুক্ত হলো ৫ একর বনভূমি, পুনরায়  শুরু হয়েছে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধ :-শাহীন আলাম
গাজীপুরের শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের পেলাইদ মৌজায় প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন অবৈধ দখল ও বন উজাড়ের পর অবশেষে ২৫-০৬-২০২৬ তারিখ দখলমুক্ত করা হয়। বর্তমানে ওই এলাকায় পুনরায় গজারী বন ফিরিয়ে আনতে বন বিভাগ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে।
বন বিভাগ ও স্থানীয়  সূত্রে জানা যায়, একসময় পুরো এলাকাটি প্রাকৃতিক গজারী বনে আচ্ছাদিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বনভূমির গজারী গাছ কেটে ধীরে ধীরে অবৈধ দখলে নিয়ে কলা বাগান গড়ে তোলা হয়।
সম্প্রতি বন বিভাগের উদ্যোগে দখলমুক্ত অভিযান পরিচালনা করে প্রায় ৫ একর জমি পুনরুদ্ধার করা হয়। এরপর বনভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সেখানে নতুন করে গজারী মেহগনি সেগুন কড়াই সহ বিভিন্ন বনজ প্রজাতির চারা রোপণ করা হচ্ছে।
ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান  জানান, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং প্রাকৃতিক বন পুনরুদ্ধারে এ ধরনের অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি বনভূমি যেন পুনরায় দখল বা উজাড় না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় পরিবেশ সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দখলমুক্ত হওয়া বনভূমিতে পুনরায় গজারী বন গড়ে উঠলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জলবায়ুর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300