আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
ad728

রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী


কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি :
 কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে বনভূমি দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার জেরে সংঘবদ্ধ বনখেকো চক্রের নৃশংস হাম'লায় র'ক্তাক্ত হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন বনকর্মী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
গত ২৫ জুলাই সমিতিপাড়া এলাকায় সৃজিত বনভূমি জবরদখল করে নির্মিত একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করে বন বিভাগ। একই অভিযানের ধারাবাহিকতায় শিয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় ধ্বংসে ব্যবহৃত কুখ্যাত "মোক্তার মেম্বার" এর একটি ডাম্পট্রাক জব্দ করা হয়। এসব অভিযানে বনভূমি দখলকারী ও পাহাড়খেকো চক্রের অবৈধ কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত লাগে।

এরই প্রতিশোধ নিতে আজ ২৭ জুলাই সকালে পানেরছড়া রেঞ্জের আওতাধীন এলাকায় অবৈধভাবে গড়ে তোলা আরেকটি পানের বরজ উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া বনকর্মীদের ওপর সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালায় দখলদার চক্র।
হামলায় গুরুতর আহত হয়েছেন—

শরিফুল আলম, ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা, পানেরছড়া রেঞ্জ

হুমায়ুন কবির, ফরেস্ট গার্ড

সাইদুল ইসলাম, বাগান মালি

মোঃ সাজিদ, বাগান মালি

মিজানুর রহমান, ইআরটি সদস্য। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সরকারি দায়িত্ব পালনকালে বনভূমি রক্ষা ও বন আইন বাস্তবায়নে নিয়োজিত বনকর্মীদের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা কেবল বন বিভাগের ওপর নয়, রাষ্ট্রের আইন, প্রশাসন ও আইনের শাসনের ওপর প্রকাশ্য চ্যালেঞ্জ। যদি বনভূমি দখলদার, পাহাড়খেকো ও বনখেইকো চক্র এভাবে সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েও পার পেয়ে যায়, তবে তা বন অপরাধীদের আরও বেপরোয়া করে তুলবে এবং বন সংরক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে বনভূমি দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার আহ্বান জানানো হচ্ছে।

বনভূমি রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ রক্ষায় নিয়োজিত বনকর্মীদের ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। বনখেকোদের এই সন্ত্রাসের বিরুদ্ধে এখনই কঠোর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300