আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

কটিয়াদীতে রক্তদান সমিতির বিশ্ব রক্তদাতা দিবস পালন, ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কটিয়াদীতে রক্তদান সমিতির বিশ্ব রক্তদাতা দিবস পালন, ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। "নিরাপদ রক্ত বাঁচায় প্রাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (১৪ জুন) কটিয়াদী সরকারি কলেজ চত্বরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং নিয়মিত ও নতুন রক্তদাতাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য শাহরিয়ার হোসেন রিপন, জুয়েল আহমেদ, রফিকুল ইসলাম বাপ্পী, কাওসার আহমেদ, সাব্বির হোসেন রিয়াদ, বৃষ্টি আক্তার, রাদিন, রাজিব, বিজয়, নিশাদ, ইমরান, হুমায়ুন, আহাদ, সাকিব, রাতুল, তায়েফ, পিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন,"বিশ্ব রক্তদাতা দিবসে আমি সকল নিঃস্বার্থ রক্তদাতা ও মানবিক স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর্ত মানবতার সেবায় এ ধরনের মহৎ কাজে তরুণ ও নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য এই আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"

সভাপতির বক্তব্যে সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদ বলেন, "নিরাপদ রক্তের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত রক্তদাতাদের মানসিকভাবে উৎসাহিত করার জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তাছাড়া গ্রামীণ জনপদে নতুন রক্তদাতা সৃষ্টির লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি গ্রামে এই ধরণের মানবিক আয়োজন অব্যাহত রাখবো।"

আয়োজকরা জানান, দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় দুইশত সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি মানবিক কাজে উৎসাহ জোগাতে দেড়শত জন নিয়মিত ও নতুন রক্তদাতাকে সংগঠনের পক্ষ থেকে একটি করে আকর্ষণীয় টি-শার্ট ও কলম উপহার হিসেবে প্রদান করা হয়। কলেজ চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে সকাল থেকেই সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300