আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
ad728

সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’

নিজস্ব প্রতিনিধি :
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনি জটিলতা মোকাবেলা এবং সদস্যদের সার্বিক আইনগত সহায়তা নিশ্চিত করতে দেশব্যাপী ‘সাওপ আইনজীবী পরিষদ’ গঠনের উদ্যোগ নিয়েছে সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি জেলা থেকে ৩ থেকে একাধিক আইনজীবীকে নিয়ে এ পরিষদ গঠন করা হবে।
সাওপ সূত্রে জানা গেছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং পেশাগত কাজে বাধা সৃষ্টির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব পরিস্থিতিতে সদস্য সাংবাদিকদের দ্রুত ও কার্যকর আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সমন্বিত আইনজীবী নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা জানান, জেলা পর্যায়ে মনোনীত আইনজীবীরা সাংবাদিকদের আইনি পরামর্শ প্রদান, মামলা সংক্রান্ত দিকনির্দেশনা, আদালত-সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তা এবং সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত অধিকার রক্ষায় ভূমিকা পালন করবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় আইনজীবী টিমের সঙ্গে সমন্বয় করে সদস্যদের আইনি সহায়তা নিশ্চিত করা হবে।
সাওপের ভাইস চেয়ারম্যানরা বলেন, সাংবাদিকতা পেশা বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিককে আইনি এবং সামাজিক নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। এ বাস্তবতায় সাংবাদিকদের পাশে একটি শক্তিশালী আইনি সহায়তা কাঠামো গড়ে তোলা সময়ের দাবি।
সাওপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম অঙ্গীকার। দেশের প্রতিটি জেলায় আইনজীবীদের সমন্বয়ে ‘সাওপ আইনজীবী পরিষদ’ গঠনের মাধ্যমে সদস্যরা দ্রুত ও প্রয়োজনীয় আইনি সহায়তা পাবেন বলে আমরা আশা করছি।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের আইনি সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পর্যায়ে অভিজ্ঞ আইনজীবীদের সম্পৃক্ত করে আমরা একটি কার্যকর সহায়তা কাঠামো গড়ে তুলতে চাই, যা সদস্যদের যেকোনো আইনি সংকটে সহায়ক ভূমিকা পালন করবে।”
জানা গেছে, ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে আইনজীবীদের নাম সংগ্রহের কাজ শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয়ভাবে অনুমোদন দিয়ে ‘সাওপ আইনজীবী পরিষদ’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে পরিষদের কার্যক্রম শুরু হবে।
সাওপের প্রেসিডিয়াম সদস্যরা আশা করছেন, এই উদ্যোগের ফলে সদস্য সাংবাদিকরা আরও নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় ‘সাওপ আইনজীবী পরিষদ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300