আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
ad728

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪"

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

"ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪"

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরের একটি ভাড়াবাসায় যুবক রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাদকের আড্ডা, বাসা ছাড়ার বিরোধ এবং বাড়িওয়ালাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনার জেরে বাড়িওয়ালার চার ছেলে পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় চার ভাইকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিরা হলেন রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।
পিবিআই জানায়, প্রায় এক মাস আগে রুবেল নগরের ছত্রিশবাড়ি কলোনি এলাকার ওই বাসায় একটি কক্ষ ভাড়া নেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আড্ডা দিতেন এবং মাদক সেবন করতেন। এ কারণে বাড়ির মালিক পারুল তাকে পরবর্তী মাস থেকে বাসা ছেড়ে দিতে বলেন। কিন্তু রুবেল তা মানতে অস্বীকৃতি জানান।
তদন্তে জানা যায়, গত রোববার সকালে রুবেল বাড়িওয়ালা ও তার ছেলের কক্ষের দরজায় লাথি মেরে ঘুম থেকে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি বাড়িওয়ালাকে মারধর করেন এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে বাড়িওয়ালার চার ছেলে পরিকল্পনা করে একটি চাইনিজ কুড়াল দিয়ে রুবেলের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তারা পালিয়ে যান।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতার চার ভাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনার ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড়ির মালিক, তার তিন ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, রোববার সকালে নগরের ছত্রিশবাড়ি কলোনির একটি ভাড়াবাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300