আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
ad728

জমি লিখে না দেওয়ায়’ কোরআন হাতে কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়লেন মা, ছেলের বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

জমি লিখে না দেওয়ায়’ কোরআন হাতে কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়লেন মা, ছেলের বিরুদ্ধে অভিযোগ

 সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিজের নামে লিখে না দেওয়ায় এক বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা রাশেদা বেগম হাতে পবিত্র কোরআন শরীফ নিয়ে কান্নাজড়িত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম বাবার বাড়ির উত্তরাধিকারসূত্রে ৫৬ শতাংশ জমির মালিক হন। পরে তিনি প্রায় ৮ লাখ টাকার বিনিময়ে ওই জমি ভাইদের কাছে লিখে দিয়ে সেই অর্থে নিজের নামে অন্যত্র জমি ক্রয় করেন। এরপর থেকেই ছেলে রাশেদুল ইসলাম জাকির মায়ের কাছে ওই জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন বলে অভিযোগ রয়েছে।
বৃদ্ধা মা আরোও অভিযোগ করেন যে, ছেলে কে জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় রাশেদা বেগমকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি এর আগেও সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
পরিবারের সদস্যদের দাবি, রোববার সকালে আবারও সালিশে মায়ের কাছে জমি লিখে দেওয়ার দাবি জানানো হয়। তিনি রাজি না হলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে খবর পেয়ে রাশেদা বেগমের ভাইয়েরা এসে তাকে নিজেদের বাড়িতে নিয়ে যান।
রাশেদা বেগম বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। রাজি না হওয়ায় আমাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি আমি বাড়িতে গেলে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। শেষ পর্যন্ত আমাকে স্বামীর বাড়ি থেকেই বের করে দেওয়া হয়েছে।”
এদিকে স্থানীয়দের দাবি, রাশেদুল ইসলাম জাকির অতীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালে আর্থিক অনিয়মের অভিযোগে চাকরি হারান। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকিরের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300