আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
ad728

মাদকে জিরো টলারেন্স": কটিয়াদীতে বিপুল অস্ত্র ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

"মাদকে জিরো টলারেন্স": কটিয়াদীতে বিপুল অস্ত্র ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা চরঝকালিয়া গ্রামে ৪৪ পিস ইয়াবা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ১লক্ষ ৭০ হাজার টাকা সহ সুমা আক্তার ওরফে সুমি (৩২) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। 

বুধবার(১৭ই জুন) রাত আট ঘটিকায় জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কটিয়াদী মডেল থানার ওসি( তদন্ত) মোঃ শ্যামল মিয়া এ তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সুমা আক্তার ওই গ্রামেরই ইয়াবা সম্রাট লিটনের স্ত্রী। 
জানা যায়, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৮ ঘটিকার দিকে জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমা আক্তারের বাড়িতে এক অভিযান চালানো হয়।
এ সময় ৪৪ পিছ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির এক লক্ষ ৭০ হাজার টাকা এবং রামদা, ডেগার, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার হাতুড়ি সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ সুমা আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানের সময় অভিযুক্ত মাদক সম্রাট লিটন সাম্প্রতিক মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে বন্দি আছে । 
উল্লেখযোগ্য যে, মাদকসম্রাট লিটন গত ৫ই এপ্রিল উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রাম থেকে ৭৩ পিস ইয়াবার ট্যাবলেট সহ পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে সাতটি মাদক মামলা, একটি দাঙ্গা হাঙ্গামা মামলা ও একটি ডাকাতির প্রস্তুতিকালীন ধৃত মামলা সহ মোট ৯টি মামলা রয়েছে। লিটন জেলে যাওয়ার পর তার দুই স্ত্রী বর্তমানে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আটককৃত সুমার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ সময় তিনি আর ও বলেন মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "মাদক ব্যবসায়ী যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। কটিয়াদী উপজেলাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং বিশেষ চিরুনি অভিযান অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" তিনি মাদকের সামাজিক কুফল তুলে ধরে তরুণ সমাজকে বাঁচাতে এবং কটিয়াদী থেকে মাদক, সন্ত্রাস ও জুয়া চিরতরে নির্মূল করতে স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জোরালো আহ্বান জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300