আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি 

 মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
"সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এর অংশ হিসেবে রোববার (২৮ জুন) সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, এ বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300