আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার সিলেটের সমাবেশের দিনেই ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক
ad728

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে  হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী

মাহিদুল ইসলাম ফরহাদ 
 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে হামের (Measles) সন্দেহজনক রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার  (১২ জুন)  ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে অদ্যাবধি জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে সর্বমোট ১ হাজার ৫২২ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বর্তমানে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো রোগী ভর্তি নেই। শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের কোনো রোগী চিকিৎসাধীন নেই। তবে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে বর্তমানে ১১ জন রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ২০৮টি নমুনা পরীক্ষার মধ্যে ৪৩ জনের শরীরে হাম রোগের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এদিকে, চলতি বছরে জেলায় হামে আক্রান্ত সন্দেহে মোট ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে। স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হাম রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300