আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার সিলেটের সমাবেশের দিনেই ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক
ad728

সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
"ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট; তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৩ জুলাই) বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। স্বাগত বক্তব্য দেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর ইসলাম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবিব হোসেন তালুকদার (লিটন), পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহরুল হক পিন্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহেল রানা এবং পরিবার কল্যাণ সহকারী আয়েশা সুলতানা প্রমুখ।
সভা পরিচালনা করেন উপ-সহকারী মেডিকেল অফিসার হুমায়ুন কবীর।
বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্য অর্জনে সরকারি কার্যক্রমের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সোহেল রানা এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে আয়েশা সুলতানার হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300