আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত
ad728

মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১৯জুন) বিকাল ৫ টায় মসূয়ার ঐতিহাসিক মুগদিয়া বাজারে এই মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সমাজে মাদকের ভয়াবহতা রোধে যুবসমাজকে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই মাদকবিরোধী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন-এর প্রাণবন্ত সঞ্চালনায় ও মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বাক্কার সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আরিফুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা বিএনপি, আশরাফুল হক দাদন, সভাপতি কটিয়াদী পৌর বিএনপি,ভিপি কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি, সাজেদুর রহমান সজল সরকার,সাধারণ সম্পাদক, কটিয়াদী পৌর বিএনপি, শফিকুর রহমান বাদল, সহ-সভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপি,মো.রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), কটিয়াদী মডেল থানা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও আঞ্চলিক বিএনপির শীর্ষনেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জালাল উদ্দিন বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। একে রুখতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম মাদক নির্মূলে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।
বক্তারা আরো বলেন-"মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। তরুণ প্রজন্মকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।"
ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠনে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকের নীল দংশন থেকে তরুণ প্রজন্মকে রক্ষার আহ্বান জানান। 
সভায় কটিয়াদী উপজেলা, পৌর ও মসূয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবসমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ উৎসুক জনতা উপস্থিত ছিলেন। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300