আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত
ad728

শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবী

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবী

রিপোটার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা:
২৯ শে জুন সোমবার, ঠিক দুপুর একটায়, কলকাতা চিত্তরঞ্জন এভিনিউস্থিত রাম মন্দিরের সামনে, পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ আই এন টি ইউ সি সেবাদল ও পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সহযোগিতায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করলেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ প্রদেশ আই এন টি ইউ সি সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে, এছাড়াও উপস্থিত ছিলেন, শংকর হাজরা, মধুমিতা পাত্র, সুতপা মিত্র, মিঠু চক্রবর্তী ,পিয়ালী সরকার, নমিতা নন্দী ,শীলা চক্রবর্তী, মঞ্জু দাস , যোগেশ মিশ্র, অরিজিৎ বারিক, শেখর মিশ্র সহ অন্যান্য সদস্যরা।
তাহারা জানান, শ্রী রামের নামে সাধারণ ভক্তদের প্রদত্ত অনুদান ও প্রণামী সংক্রান্ত অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি। এবং নিরপেক্ষ তদন্তের দাবী করছি।
তাহারা আরো জানান, শ্রী রাম মন্দির নির্মাণ ও ট্রাস্টের আর্থিক লেনদেন নিয়ে, জমি ক্রয় ,দান অনুদান ও প্রণামী ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে, অভিযোগ গুলির পূর্ণাঙ্গ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। প্রকৃত সত্য দেশের মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন।।
এছাড়াও প্রতিবাদকারীরা অভিযোগ করেন যে, উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রশ্ন ,যদি অভিযোগের সত্যতা যাচাই প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষ তদন্ত কেন হবে না। 
যদি নিরপেক্ষ তদন্ত না হয় এবং জনসমক্ষে প্রকাশ না পায়, সঠিক তদন্ত না হয়, আমরা পুনরায় আন্দোলনের পথে নামবো বলে জানালেন, আজ আমরা কিছু সংখ্যক দলের সদস্যদের নিয়ে প্রতিবাদ করেছি, আগমী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে। এবং আগামী দিনে আন্দোলন চালিয়ে যাব, যতদিন না সত্য প্রকাশ পাবে। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300