ঢাকা | বঙ্গাব্দ

ধামইরহাটে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ধামইরহাটে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁর ধামইরহাট উপজেলায় ১৫ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তি উপজেলা খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল মঞ্জুর মিঠু একজন মাদকাসক্ত। গত বুধবার দিবাগত রাতে সে নিজ বাড়িতে ১৫ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে আসামির মা আনজু আরা বাদি হয়ে ছেলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধামইরহাট থানার এসআই বজেন্দ্রনাথ জানান, অভিযোগ পেলে পুলিশ আসামিকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামির বিরুদ্ধে মামলা দায়েরে শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে পানি সম্পদ মন্ত্রীর

টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে পানি সম্পদ মন্ত্রীর