ঢাকা | বঙ্গাব্দ

নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জেলা পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত এক বাঙালি যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের জি-২ ব্লকের মুচনীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুর আলম (৩০) নামে ওই যুবককে গ্রেফতার করে যৌথ বাহিনী।

গ্রেফতার নুর আলম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনীপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল সালামের ছেলে।

অভিযান শেষে রাত আনুমানিক সাড়ে ২টার দিকে গ্রেফতার নুর আলমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অপহরণ সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সাধারণ ডায়েরিতেও নথিভুক্ত করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্