ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে পানি সম্পদ মন্ত্রীর মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে পানি সম্পদ মন্ত্রীর মতবিনিময় ছবির ক্যাপশন:
ad728
 কক্সবাজার থেকে আল আমিন জেলা প্রতিনিধ 
কক্সবাজারের নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে স্থানীয় সুবিধাভোগী ও জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নয়ন ও নাফ নদীর পোল্ডার (৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

সভায় মন্ত্রী বলেন, প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দের পরও এটি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বারবার সংশোধন ও অতিরিক্ত বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, "প্রকল্পটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বসে থাকলে চলবে না, এটিও শেষ করতে হবে।"

সীমান্ত নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ ও নদী খননকে প্রাধান্য দিয়ে কারিগরি সমীক্ষা শেষে নতুনভাবে কাজ শুরুর আশ্বাস দেন তিনি। পরে তিনি শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন ও স্থানীয়দের দুর্ভোগের কথা শোনেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’