ঢাকা | বঙ্গাব্দ

মানব পাচার ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিতে আহ্বান টেকনাফের ওসির

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
মানব পাচার ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিতে আহ্বান টেকনাফের ওসির ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মানব পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, মানব পাচার ও মাদক ব্যবসার মতো অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কোথাও মানব পাচার, মাদক পরিবহন, বিক্রি কিংবা এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আনাগোনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

ওসি সাইফুল ইসলাম বলেন, অনেক সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা রাতে নিজ বাড়িতে অবস্থান না করে অন্যত্র চলে যায়। তাদের চলাফেরা ও কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয়ভাবে পাওয়া সুনির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে আরও কার্যকর করতে পারে।

তবে তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা, বানোয়াট বা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয়। কোনো অভিযোগ বা তথ্য পাওয়ার পর তা যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফকে মানব পাচার ও মাদকমুক্ত রাখতে স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীলতার সঙ্গে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান ওসি সাইফুল ইসলাম।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের