আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু
ad728

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


মকবুল হোসেন,
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট, ২০২৬ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ ১৬  আগস্ট রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ জানান, হাম- রুবেলার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ ক্লিনিক /ডায়গনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান বৃদ্ধি ও মোবাইল কোর্ট কার্যক্রম  চলমান আছে। সড়ক ও জনপথ বিভাগ জানান, ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে রাস্তা মেরামত কাজ নিয়মিতভাবে করা হচ্ছে। ময়মনসিংহ -টাঙ্গাইল সড়কের মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানান, দেশব্যাপী গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ শীর্ষক প্রকল্পের তালিকা যাচাই-করে প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে প্রেরণ করা হয়েছে। গণপূর্ত বিভাগ জানান, জেলা কারাগারের কাজ চলমান রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মহিলা অংশে বন্দি হস্তান্তর করার পর কারাগারের পুরাতন অংশের কাজ শুরু করা হবে। এছাড়া শিশু হাসপাতালের নিচতলার ছাদ এর ঢালাই সম্পন্ন করা হয়েছে। ২য় তলার ছাদ ঢালাই শীঘ্রই সম্পন্ন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানান, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় ০৭ টি কাজ চলমান রয়েছে। এছাড়াও ময়মনসিংহ জেলায় রাজস্ব কর্মসূচীসমূহের কাজ গুণগত মান বজায় রেখে চলমান রয়েছে।

সভাপতি বক্তব্যে বলেন, বর্তমানে ডেঙ্গু প্রদুর্ভাব বাড়েছে। তাই আমাদের সকলের যার যার অবস্থান থেকে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কমিটিসহ বিদ্যমান কমিটিগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।  সরকারি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও তার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300