আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

গাজীপুর শ্রীপুরে কৃষকদল নেতার অফিসে গুলি, আতঙ্কে অসুস্থ হয়ে হাসপাতালে

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

গাজীপুর শ্রীপুরে কৃষকদল নেতার অফিসে গুলি, আতঙ্কে অসুস্থ হয়ে হাসপাতালে


বিশেষ প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতা জজ মিয়ার ব্যক্তিগত অফিসে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় গুলির শব্দ ও হামলার আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন জজ মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, শনিবার রাতে তিনি তার ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে লেজার লাইট দিয়ে তাকে লক্ষ্য করেন। পরে তাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর মোটরসাইকেলের চালকসহ তিনজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জজ মিয়া বলেন, ‘তারা লেজার লাইট দিয়ে আমাকে টার্গেট করে গুলি ছোড়ে। গুলির শব্দ ও আতঙ্কে আমি অসুস্থ হয়ে পড়ি।’
তার চিৎকার ও গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা তাকে অফিস থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।
জজ মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300