আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু
ad728

কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের জমকালো সংবর্ধনা:"জুলাই চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার সংকল্প"

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের জমকালো সংবর্ধনা:"জুলাই চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার সংকল্প"


এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
"জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বৈরাচারবিরোধী 'জুলাই গণঅভ্যুত্থানে' অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের সম্মান জানাতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভাবগাম্ভীর্যপূর্ণ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: জালাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জহর লাল সাহা, সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাহমুদুল হাসান এবং কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুনিপুণভাবে সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক।

অনুষ্ঠানে বক্তারা বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের রক্তঝরা প্রেক্ষাপট অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি ক্ষমতার পরিবর্তন নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও স্বৈরাচারমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার। শহিদদের এই ঋণ শোধ করতে হলে প্রতিটি স্তরে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অন্যায় দূর করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, জুলাইয়ের চেতনা আমাদের শেখায় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হয়। দল-মত নির্বিশেষে এই চেতনাকে ধারণ করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাকে একটি মডেল, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করতে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আগত জুলাই যোদ্ধাদের হাতে কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধিত যোদ্ধারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজনে রাজপথে ও দেশগঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300