ফের পথ অবরোধ ,ঝাড়গ্রামে নাবালিকা আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কে কেন্দ্র করে
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:
৪ঠা সেপ্টেম্বর শুক্রবার, ঝাড়্গ্রামের শিলদা এলাকায়, নাবালিকা আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ কে কেন্দ্র করে পথ অবরোধ করলেন।। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবী নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষজন।
ফাঁসির দাবীতে শিলদা , বেলপাহাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আদিবাসী সমাজের মানুষজনেরা। সকাল থেকেই শুরু হয় এই বিক্ষোভ অবরোধ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতও বাড়তে থাকে,
জানাযায় গত ২৩ শে আগস্ট স্থানীয় এক টোটো চালক রূপ কুমার দাস ওই নাবালিকা স্কুলছাত্রীকে টোটোতে চাপিয়ে জঙ্গলের দিকে নিয়ে যান। এখানেই তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। তাই সাধারণ মানুষ অভিযুক্ত ব্যক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। আদিবাসী সমাজের মানুষজনেরা, দাবি অভিযুক্তকে দ্রুত এবং কঠোর শাস্তি দিতে হবে।
রাজ্য সড়ক অবরোধের ফলে, যান চলাচল স্তব্ধ হয়ে যায়, সাধারণ মানুষ অনেকটাই অসুবিধেই পড়েন, ঘটনাস্থলে প্রশাসনের অফিসারেরা।
এ জাতীয় আরো খবর..