আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
ad728

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ: স্বাভাবিক জীবনে ফিরতে চায় শেরপুরের আনোয়ার

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ: স্বাভাবিক জীবনে ফিরতে চায় শেরপুরের আনোয়ার

বিশেষ প্রতিনিধি, বগুড়া:
পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি যখন বিছানায় শয্যাশায়ী, তখন পুরো পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়ে। ঠিক তেমনি এক দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি বগুড়ার শেরপুর উপজেলার চকখাগা গ্রামের তরুণ রাজমিস্ত্রি মোঃ আনোয়ার হোসেন (৩২)। দীর্ঘ প্রায় ২ বছর ধরে "হিপ জয়েন্ট এভিএন" (Hip Joint AVN - Avascular Necrosis) নামক এক জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণাদায়ক জীবন পার করছেন তিনি। অর্থের অভাবে বর্তমানে তার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ। একদিকে রোগের তীব্র যন্ত্রণা, অন্যদিকে সাড়ে চার বছরের অবুঝ সন্তান বোরহানের ভবিষ্যৎসহ সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় দিন কাটছে এই অসহায় পরিবারের।
আনোয়ার হোসেনের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার অন্তর্গত খানপুর ইউনিয়নের চকখাগা গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ এবং মাতার নাম আনিছা বেগম।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার পেশায় একজন সাধারণ রাজমিস্ত্রি ছিলেন। তার উপার্জনেই চলতো পুরো পরিবার। বাবা আব্দুল মজিদ একজন সাধারণ কৃষক এবং মা আনিছা বেগম অন্যের বাসাবাড়িতে গিয়ে পরিবেশবান্ধব ‘বন্ধু চুলা’ তৈরির কাজ করেন। বাবা-মায়ের এই হাড়ভাঙা খাটুনি আর আনোয়ারের রাজমিস্ত্রির আয়ে কোনোমতে টেনেটুনে চলত তাদের সংসার। কিন্তু গত ২ বছর আগে আনোয়ারের এই জটিল রোগ ধরা পড়ার পর থেকে পরিবারটির সব আনন্দ ও উপার্জন বন্ধ হয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগটি অত্যন্ত জটিল এবং আনোয়ারকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে ভারতের একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে।
কিন্তু গত দুই বছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে এই দরিদ্র পরিবারের শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে। একজন কৃষক বাবা আর অন্যের বাড়িতে কাজ করা মায়ের পক্ষে ভারতে নিয়ে গিয়ে এই বিপুল ব্যয়ের অপারেশন করানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। টাকার অভাবে বর্তমানে তার নিয়মিত ওষুধ কেনা পর্যন্ত বন্ধ রয়েছে।
সাড়ে চার বছরের নিষ্পাপ ছেলে বোরহানের দিকে তাকিয়ে চোখ ফেটে জল আসে আনোয়ারের। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমি আবার আমার পেশায় ফিরতে চাই, রাজমিস্ত্রির কাজ করে আমার পরিবার আর এই ছোট বাচ্চাটার দায়িত্ব নিতে চাই। আমি এভাবে পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকতে চাই না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দয়া করে আমার চিকিৎসায় একটু সহায়তার হাত বাড়িয়ে দিন।"
একটি তরুণ শ্রমজীবী প্রাণকে অকালে পঙ্গুত্ব ও ঝরে যাওয়া থেকে বাঁচাতে এবং সাড়ে চার বছরের বোরহানের মাথায় বাবার ছায়া ধরে রাখতে দেশের সকল দানশীল ব্যক্তি, প্রবাসী ভাই ও মানবিক সংগঠনগুলোর প্রতি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার অসহায় পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা :
সাহায্য প্রার্থী আনোয়ার হোসেন এর বিকাশ নাম্বার ০১৭২৮ ৪০৮৪১০  এই নাম্বারে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করছেন তিনি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300