সরিষাবাড়ীতে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে এই প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বিআরডিবি'র যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক, গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপি'র সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক (অবসর) আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল হক পিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমবায়ীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ইউসুফ আলীকে শ্রেষ্ঠ সংগঠক এবং হুমায়ুন কবীর খানকে শ্রেষ্ঠ কৃষক সমবায়ী সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়া আকলিমা খাতুনের হাতে পল্লী উদ্যোক্তা ঋণের চেক তুলে দেওয়া হয় এবং হেলেঞ্চাবাড়ি মহিলা পল্লী উন্নয়ন দলের আট সদস্যের মধ্যে ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ।
এ জাতীয় আরো খবর..