আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার সিলেটের সমাবেশের দিনেই ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক
ad728

গোয়াইনঘাটে খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

গোয়াইনঘাটে খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে খেলাফত মজলিসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৪টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ।
সভাটি সঞ্চালনা করেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া। সভায় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আখলাক হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গণী ওসমানী, মাওলানা বুরহান উদ্দীন, হাজী মুজিবুর রহমান শিকদার, মুসলিম আল মাহবুব, মাওলানা বিলাল আহমদ, ফখরুল আমীনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় বিগত মাসের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট পেশ করা হয় এবং তা নিয়ে আলোচনা ও মূল্যায়ন করা হয়। একই সঙ্গে আগামী মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, যাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা যায়।
বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে কাজের গতি বাড়াতে হবে এবং প্রতিটি ইউনিটকে সক্রিয় রাখতে হবে।
এছাড়া কেন্দ্র ঘোষিত ৩৬ জুলাইয়ের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে কর্মসূচি বণ্টন করা হয়। কর্মসূচি সফল করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300