ঢাকা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামের কনকাপৈতে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
চৌদ্দগ্রামের কনকাপৈতে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
এম এ নোমান চৌদ্দগ্রাম প্রতিনিধি: 
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর তালিমুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার চন্দ্রপুর দক্ষিণপাড়া ব্রিজসংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চন্দ্রপুর, মুরকটা, কনকাপৈতসহ আশপাশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন তালিমুস শাবাব বাংলাদেশের চেয়ারম্যান ও ধর্মীয় আলোচক শায়েখ আহমদ আলী মোল্লা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কুমিল্লার দাউদকান্দি জামেয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শাহাদাত হোসাইন মুজাদ্দেদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।
মাহফিলে পবিত্র কোরআনের আলোকে জীবন পরিচালনা, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। ধর্মীয় আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষ

প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষ