ঢাকা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ ছবির ক্যাপশন:
ad728
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
 কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডাকরা ও বাংপাই গ্রামের অসচ্ছল হিন্দু নারীদের মাঝে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির পক্ষ থেকে শাড়ি উপহার দেওয়া হয়েছে।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি মু. বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন শাখার সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম, জামায়াত নেতা মোশাররফ হোসাইন ও মিজান ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, নেপাল চন্দ্র দেবনাথ, দলিল লেখক শ্যামল চন্দ্র দেবনাথ, পরিমল চন্দ্র দেবনাথ, মনমোহন সূত্রধরসহ ডাকরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অসচ্ছল নারীদের মাঝে শাড়ি উপহার প্রদানের এ উদ্যোগকে স্থানীয়রা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফার্মগেটে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তাণ্ডব: ঘুমের ঘরেও রেহাই

ফার্মগেটে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তাণ্ডব: ঘুমের ঘরেও রেহাই