ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা মোবাইল কোর্ট পরিচালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা মোবাইল কোর্ট পরিচালিত ছবির ক্যাপশন:
ad728
মকবুল হোসেন,
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর, কর্তৃক চলতি মৌসুমের ইটভাটা অভিযানে জেলার ধোবাউড়া উপজেলার গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স আতিফা তাসিন (এটিবি) ব্রিকস এর বিরুদ্ধে আজ ২৯ শে অক্টোবর বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ধারা ১৫(১) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটার মালিক কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
 এ অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন। এ অভিযানে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন এ দপ্তরের পরিদর্শক মোঃ শাহিন আলম। 
এ অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন ধোবাউড়া থানা পুলিশ এর দক্ষ ও চৌকস পুলিশ সদস্যগণ। 

 ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় কর্তৃক অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার