এম এ নোমান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. সৈকত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াজ উদ্দিন মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহনেওয়াজ মজুমদার, উপজেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম (সুমন), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরীফ হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী বাবলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রাসেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রাশেদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সক্রিয় ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ছাত্রসমাজের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক আগামীর বাংলা