ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক,কিশোর গ্যাং, জঙ্গিবাদ, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান


স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় নাচোল মধ্যবাজারে নাচোল থানার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

সভায় বক্তব্য দেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, বেগম মহসিন ফাজিল মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, বিএনপি নেতা আব্দুর রহিম, আসিফ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, কিশোর গ্যাং ও নারী নির্যাতন সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত