ঢাকা | বঙ্গাব্দ

মতলব উত্তরে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদারের সৌজন্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
মতলব উত্তরে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদারের সৌজন্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:
ad728
চাঁদপুর জেলা প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঠাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদারের সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি প্রাথমিক প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালনায় সকাল থেকেই ছেংগারচর পৌর ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করেন।

ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জন ডা. রুহুল কুদ্দুছ বিপ্লব। এ ছাড়া চিকিৎসাসেবা দেন ডা. মেহেদী হাসান, ডা. মহিউদ্দিন, ডা. আসিফ ও ডা. মারিয়া সাকিব।

মেডিকেল ক্যাম্পের আয়োজক ও মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার বলেন, “আমি মেয়র নির্বাচিত হলে পৌরসভার অধীনে একটি মেডিকেল বিভাগ চালু করার উদ্যোগ নেব। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে এ বিভাগের শাখা স্থাপনের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, “পৌরবাসীর সহযোগিতা পেলে সরকারি সহায়তায় ব্যাপক পরিসরে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। পৌরসভার সব জনকল্যাণমূলক কাজে মানুষের সেবা করতে চাই।”

এ সময় ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমির এইচ এম রবিউল আলম বলেন, “পৌরবাসীর স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী কর্মসূচির একটি অংশ। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে এবং মানবসেবায় কাজ করে আসছে।”

মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হযরত আলী মোল্লা, জামায়াত নেতা আবদুল ওয়াদুদ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়