ঢাকা | বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পের সড়কে সিএনজি সংঘর্ষে ১ জন নিহত আহত ৮

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
রোহিঙ্গা ক্যাম্পের সড়কে সিএনজি সংঘর্ষে ১ জন নিহত আহত ৮ ছবির ক্যাপশন:
ad728
কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাশিম (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে ক্যাম্পের অভ্যন্তরীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলাচলরত দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হলে উভয় গাড়িতে থাকা চালক ও যাত্রীসহ মোট ৯ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাশিমের মৃত্যু হয়।

নিহত হাশিম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর এইচ/৭৫ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম নুর আলম।

আহত অন্য ৮ জনের চিকিৎসা চলছে। তবে তাদের নাম-পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজো শেষ হতে না হতেই--কোজাগরী লক্ষ্মী পূজোর মার্কেট জম

দুর্গাপূজো শেষ হতে না হতেই--কোজাগরী লক্ষ্মী পূজোর মার্কেট জম