শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা
গাজীপুর প্রতিনিধি:শাহীন আলম:
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জবরদখলে থাকা প্রায় এক একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জমিতে নতুন করে শেগুনের চারা রোপণ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, শ্রীপুর রেঞ্জের বড়বাইদ এলাকায় সিএস দাগ নম্বর ১১৩৭ এবং আরএস দাগ নম্বর ৪৭৫১-এর জমি দীর্ঘদিন ধরে জবরদখলে ছিল। বন বিভাগের উদ্যোগে ওই জমিতে অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান। রাথুরা বিট কর্মকর্তা শেখ ইমদাদসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে উদ্ধার করা প্রায় এক একর জমিতে বন বিভাগের উদ্যোগে নতুন শেগুনের চারা রোপণ করা হয়। বনভূমি জবরদখলমুক্ত করে সেখানে পুনরায় বনায়নের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বনভূমি রক্ষায় জবরদখলবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং উদ্ধার করা জমিতে পর্যায়ক্রমে বনায়ন করা হবে।
এ জাতীয় আরো খবর..