আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু
ad728

ভেড়ামারায় ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ভেড়ামারায় ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক ।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ধরমপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘সোনার বাংলা’-এর আয়োজনে এবং ‘সোনার বাংলা ব্রীকস্’-এর সৌজন্যে শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ: ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, চেয়ারম্যান লিগ্যাল এডুকেশন কমিটি বাংলাদেশ বার কাউন্সিল।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিরুল আরাফাত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমান।
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও অন্যতম বিএনপি নেতা হাজী মোঃ সামসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী যুগ্ম আহবায়ক এবং সদস্য মোঃ জালাল উদ্দিন মাতবর। এছাড়াও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান ও ধরমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল মজিদ, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা এবং স্থানীয় বিএনপি নেতা খন্দকার রেজওয়ানুর রহমান (অঞ্জন) ও মোঃ আলী হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সোনার বাংলা ব্রীকস্-এর আয়োজনে টুর্নামেন্টটির সার্বিক পরিচালনা করেছেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাজন আলী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ওয়াসিম আকরাম।
উদ্বোধনী ম্যাচে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টকে কেন্দ্র করে ধরমপুর ইউনিয়ন ও আশেপাশের এলাকার ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300