নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:
৫ই সেপ্টেম্বর শনিবার, অল্পের জন্য প্রাণে বাজলেন স্করপিওর যাত্রীরা, সুতির মানিকপুর সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে crush ব্যারিকেট ভেঙে নয়ানজুলিতে গাড়ি উল্টে যায, অল্পের জন্য বড়সড়ো বিপদের হাত থেকে প্রাণে বাঁচলেন স্করপিওতে থাকা যাত্রীরা। দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ওমরপুরের দিক থেকে একটি স্করপিও গাড়ি ফারাক্কার দিকে যাচ্ছিল, সুতির মানিকপুর সংলগ্ন এলাকায় আচমকায় গাড়িটির সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
এরপর scorpio টি রাস্তার পাশে থাকা ক্রাস ব্যারিকেডে ধাক্কা মেরে সেটি ভেঙে পাশের নয়ন ঝুলিতে পড়ে যায়, দুর্ঘটনার জেরে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়, স্থানীয় সূত্রের দাবী, দুর্ঘটনার সময় স্করপিও গাড়িতে প্রায় পাঁচ থেকে সাত জন যাত্রী ছিলেন।
তবে সৌভাগ্যবশত এরকম ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বড়সড় দুর্ঘটনা ঘটলেও যাত্রীরা প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি এলাকায়,
ঘটনার খবর পেয়ে ঘটনাচলে পৌঁছায় সুতির ট্রাফিক পুলিশ, কিভাবে ঘটনা ঘটলো খতিয়ে দেখার পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন, হঠাৎ কুকুরটি গাড়ির সামনে আসাই এই দুর্ঘটনা, দুর্ঘটনার পিছনে অন্য কোন কারণ রয়েছে তা তদন্ত করে দেখছেন অফিসারেরা।
এ জাতীয় আরো খবর..