আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

কালিয়া পৌর নির্বাচন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা ওয়াহিদুজ্জামান মিলু

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কালিয়া পৌর নির্বাচন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা ওয়াহিদুজ্জামান মিলু  

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! 
আসন্ন  নড়াইল জেলার কালিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে আলোচনা এখন তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা সমীকরণের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে  ওয়াহিদুজ্জামান মিলুর নাম। তিনি ইতিমধ্যেই প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
নড়াইল জেলার কালিয়া উপজেলার কালিয়া পৌর সভার শেখ পরিবারের ( বড়বাড়ী)এক কৃতি সন্তান ওয়াহিদুজ্জামান মিলু । রাজপথ থেকে উঠে আসা সাবেক এই তুখোড় ছাত্রনেতা বর্তমানে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন অকুতোভয় লড়াকু সৈনিক হিসেবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের নানা প্রতিকূল ও সুখে-দুঃখে নেতা-কর্মীদের পাশে থেকে অবিচল ভাবে সংগ্রাম করে গেছেন তিনি। দলের জন্য ত্যাগ স্বীকার করা এই নেতা উপজেলা ও পৌর এলাকার একজন বিশিষ্ট সমাজ সেবক হিসেবে ও সুপরিচিত। দলমত, ধর্মবর্ণ বা বিশেষ কোনো গোত্রের ভেদাভেদ ভুলে তিনি সব সময় কালিয়া পৌর এলাকার সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করার এক অনন্য মানবিক গুণ রয়েছে তার মাঝে।
তিনি কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি, কালিয়া শহীদ আব্দুস ছালাম সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ,এস,সি ও খুলনা সি,টি কলেজ থেকে  ডিগ্রি পাশ করেন।
তিনি বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে ২ বার মনোনয়ন প্রাপ্ত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে কালিয়া পৌর নির্বাচনে অংশ গ্রহণ করে। 
সাধারণ ভোটার এবং স্থানীয় নেতা-কর্মীদের মতে, স,ম, ওয়াহিদুজ্জামান মিলু  একজন অত্যন্ত কর্মীবান্ধব ও জনবান্ধব অভিভাবক। বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে আসছেন। জনগণের প্রতি এই নিবেদিতপ্রাণ নেতা আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হলে কালিয়া পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আদর্শ ও বৈষম্যহীন পৌরসভা গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
শেখ ফসিয়ার রহমান 
০১৭১২৫৫০১৬৭

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300