আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু
ad728

২০২২ এ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্যমঞ্চের আহবানে -জীবন যৌবনের মিছিল

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

২০২২ এ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্যমঞ্চের আহবানে -জীবন যৌবনের মিছিল




রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:
১৯শে আগস্ট বুধবার, ঠিক দুপুর বারোটায় শিয়ালদা স্টেশনে জমায়েত হয়ে, ২০২২ এর প্রাথমিক টেট পাস ডি এল এড ঐকমঞ্চ, শূন্যপদ বৃদ্ধি ও ইন্টারভিউয়ের দাবিতে মহা মিছিল করলেন। এবং নতুন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দিলেন। 

দুপুর একটায় শিয়ালদা স্টেশন থেকে মিছিল বের করে কয়েকশ চাকুরী প্রার্থী এসেন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার দরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেলে শেষ করেন এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন। 

বিভিন্ন জেলা থেকে ২০২২ এর চাকুরি প্রার্থীরা আজকের মিছিলে যোগ দেন। মহিলা ও পুরুষ, প্রায় দুইশোর বেশি চাকুর প্রার্থী যোগদান। 

মিছিলের প্রথম ভাগে ছিলেন, বিদেশ গাজী, অদিতি কর্মকার, অর্পণ মুখার্জি, সুভাষচন্দ্র বাগ ও অক্ষয় বর্মন সহ অন্যান্যরা। 

নতুন সরকার ও নতুন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কয়েকটি দাবি তুলেন, তারা বারবার তৃণমূল সরকারের উপর দোষারোপ করেন, যাহারা তাদেরকে পথে বসিয়েছে, আর টাকার বিনিময়ে চাকরি চুরি করেছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর কোন রাগ নাই , তারা আশাবাদী ভোটের আগে তিনি যে কথাগুলি দিয়েছিলেন ,যত তাড়াতাড়ি সম্ভব রাখবেন।, আমরা এই প্রথম আবার আন্দোলনে নেমেছি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর জন্য, চার মাসের সরকার হয়ে গেল, এখনো আমাদের কিছু না করায় আমরা বাধ্য হয়েছি পথে নামতে, আমাদের বয়স একটা করে দিন এগিয়ে চলেছে আর কবে পাব চাকরি, দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা বাধ্য হয়েছে আসতে, তাদেরও সংসার আছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইন্টারভিউ ডাকা হোক এবং স্কুলে স্কুলে ঢোকার ব্যবস্থা করে দেয়া হোক, শুধু অন্নপূর্ণা ও আবাস যোজনা নিয়ে থাকলে হবে না, আমাদের দিকেও তাকিয়ে দেখতে হবে। 

আমাদের দাবি ২০২২ এ প্রাথমিক টেট পাস ডি এল এড এর ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীদের দ্রুততার সহিত ডাকা হোক।

প্রাথমিক শিক্ষক ২০২৫ এর শূন্য পদ বৃদ্ধি করে, অবিলম্বে আমাদের স্কুলে ঢোকানোর ব্যবস্থা করুন।
চার মাস অতিক্রান্ত হয়ে গেল এখনো ইন্টারভিউ শুরু হলো না আর কবে হবে। 
মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমাদের কাতর আবেদন, আর পারছিনা, এবার আমাদের দিকে একটু দেখুন ও ভাবুন, আমাদের বাবা মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচা করে দেনা করে আমাদের পড়িয়েছেন, ঋণের বোঝা মাথায় নিয়েছেন, শোধ করতে পারছে না, একটা সূরাহা হলে আমাদের পরিবার বাঁচবে। আমরা বাঁচবো, তা না হলে আগে সরকারের মত আমাদের পথে আন্দোলন করতে হবে। এছাড়া কোন উপায় নাই, চারটি বছর অতিক্রান্ত হতে যায়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300