আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী নড়াইলের কালিয়ায় নরমাল ডেলিভারিতে ৪ নবজাতক সহ মায়েদের উপহার সামগ্রী প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ
ad728

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

 পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি শিল্প গ্রাহকের ট্রান্সফরমার থেকে মূল্যবান কয়েল চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতপোয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রিপন মিয়া (৪২) এবং আরামনগর বাজার এলাকার মৃত আজগর আলীর ছেলে আ. রহমান (৩৫)। এর মধ্যে রিপন মিয়ার বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ২১টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রিপন মিয়ার বিরুদ্ধে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সরিষাবাড়ী থানা ও ঢাকা মহানগর পুলিশের উত্তরখান থানাসহ বিভিন্ন থানায় ২১টি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, আ. রহমানের বিরুদ্ধে ২০২৫ সালের একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই রাত ১০টা থেকে ১৩ জুলাই সকাল ৬টার মধ্যে উপজেলার চাপারকোনা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। শিল্প গ্রাহক আমিনুল হকের পতিত জমিতে স্থাপিত পল্লী বিদ্যুতের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান কয়েল চুরি করে নিয়ে যায় চোরচক্র। চুরি হওয়া কয়েলটির আনুমানিক মূল্য ৮৬ হাজার টাকা।
এ ঘটনায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) বাদী হয়ে সরিষাবাড়ী থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় একটি চুরি মামলা (মামলা নং-১২) দায়ের করেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা জামিনে মুক্তি পেলে পুনরায় গুরুতর অপরাধে জড়িয়ে পড়া কিংবা পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের জামিনের বিরোধিতা করে জেলহাজতে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300