আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
ad728

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ 
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​আজ ১২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনোহরপুর বিওপির একটি বিশেষ চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর বিওপির বিজিবি সদস্যরা শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৯,৬০০/- (ঊনপঞ্চাশ হাজার ছয়শত) টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
​চলতি মাসের সামগ্রিক সাফল্য:
​মনোহরপুরের এই অভিযান ছাড়াও চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় মাদকবিরোধী কঠোর অবস্থান বজায় রেখেছে। পুরো মাসের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ০১ জন আসামিসহ ২৭১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২,০৩,১০০/- (দুই লক্ষ তিন হাজার একশত) টাকা।
​মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।
​তিনি সংবাদমাধ্যমকে জানান:
​"ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) রোধসহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য সবসময়ে তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300