ঢাকা | বঙ্গাব্দ

সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:
ad728
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সময়ের কিছু খণ্ডচিত্রে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মো. বেলাল হোসাইন এবং মাদ্রাসার অধ্যক্ষ এএনএম মোখলেছুর রহমান নোমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। পাশাপাশি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, সুনাম ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়ায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিক ও আদর্শবান শিক্ষার্থী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ম

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কড়া পুলিশি পাহাড়ায় চোর বাগানের মাকে বিদায় জানালো- নিরঞ্জ

কড়া পুলিশি পাহাড়ায় চোর বাগানের মাকে বিদায় জানালো- নিরঞ্জ